আইইউবিএটির ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভাল ২৯ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ PM

© টিডিসি ফটো

আগামী ২৯ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভাল ২০২০। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতির লক্ষে এটি অনুষ্ঠিত হবে।

আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভালে অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সাথে সাথেই চাকরির প্রস্তাব দিবে এবং কিছু প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে।এ ছাড়া মেলায় ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।

চাকুরী প্রার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ের নামিদামি কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের সাথে সরাসরি যোগাযোগ করে বর্তমান সময়ের যে পরিবর্তন তার সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য পার্থী হিসেবে তৈরী করতে পারেন।আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০ এ ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সছিলেন্স বাংলাদেশ।

উল্লেখ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ১৯ বিঘা জমিতে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence