বাংলাদেশে মানুষের খাদ্যাভ্যাস ক্যান্সারের জন্য দায়ী: বিজ্ঞানী ওয়াল্টার বদমার

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মূল কারণ হিসেবে মানুষের খাদ্যাভ্যাসকে দায়ী করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ল্যাবের প্রধান, জেনেটিক্স বিভাগের ফান্ডিং প্রধান এবং যুক্তরাজ্যের রয়াল সোসাইটির ফেলো স্যার ওয়াল্টার বদমার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও জনস্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ‘ক্যান্সারের জীন ও যথার্থ ঔষধ’ শীর্ষক এক সেমিনার এ কথা বলেন তিনি।

স্যার ওয়াল্টার বদমার বলেন, বাংলাদেশে ক্যানসারের মূল কারণ তাদের খাদ্যাভ্যাস। বিশেষ করে ভাজা পোড়া জাতীয় খাবার বেশী পরিমাণে গ্রহণ করা। আর দ্বিতীয় কারণ হিসেবে জেনেটিক সম্পর্ক অর্থ্যাৎ রক্তের সম্পর্কের আত্মীয়তা। তিনি ক্যানসার থেকে রক্ষা পেতে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ নিয়ামক বিষয়সমূহ পরিত্যাগের পরামর্শ দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, এলাইড হেলথ সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা, রেজিস্ট্রার প্রফেসর ডঃ প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ। এছাড়াও সেমিনারে দেশবরেণ্য শিক্ষাবিদ গবেষক ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬