ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজকে হুমকি, আটক ১

১৫ জানুয়ারি ২০২০, ০৯:০৪ PM
সুফি মোহাম্মদ মিজানুর রহমান

সুফি মোহাম্মদ মিজানুর রহমান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সস (ইউআইটিএস) বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে হুমকির অভিযোগে অ্যাসার্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত হাসান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, হুমকির ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট অনুযায়ী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগের বর্ণনায় সুদীপ কুমার চক্রবর্তী বলেন, জামালপুর টুইন টাওয়ার-২ ভবনে ভাড়ায় ছিল ইউআইটিস ইউনিভার্সিটি। ১০ বছরের ভাড়া ভবনের মালিক শওকত হাসানকে পরিশোধ করা হয়েছিল। গত বছর ভাড়া ভবন থেকে নিজস্ব ভবনে ইউনিভার্সিটির জিনিসপত্র স্থানান্তর করা হয়।

তিনি বলেন, এরপর থেকে শওকত হাসান কোটি টাকা পাবেন বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে ইউআইটিএস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে হুমকি দেন শওকত হাসান। ওই মামলায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় ছেলে, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের আপত্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ …
  • ২৮ অক্টোবর ২০২৬
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
  • ২৮ অক্টোবর ২০২৬