নর্দান মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন

১৫ জানুয়ারি ২০২০, ০৭:১২ PM

© টিডিসি ফটো

নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (এনআইএমসি) ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নর্দান মেডিকেলের ধানমন্ডি ক্যাম্পাসে ওরিয়েন্টেশন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমসির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমসির ভাইস চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি বিজনেস এন্ড টেকনোলজি খুলনা, ট্রাস্ট-এর চেয়ারম্যান মোহাম্মদ আনসার আলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীর সেরা পেশা ডাক্তারি। একজন ভালো ডাক্তার হয়ে সকল মানুষের সেবা করার জন্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়তে হবে।’

এনআইএমসির অধ্যক্ষ প্রফেসর ডা: শেখ আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: ফজলুল হক, এনআইএমসির উপাধ্যক্ষ প্রফেসর ডা: এম এ ইউসুফ মিয়া। বিভিন্ন বিভাগের প্রধান, প্রফেসর, শিক্ষক-শিক্ষিকাসহ আরো অনেকে।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় ছেলে, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের আপত্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ …
  • ২৮ অক্টোবর ২০২৬
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
  • ২৮ অক্টোবর ২০২৬