আইইউবিএটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

আইইউবিএটি ক্যাম্পাস

আইইউবিএটি ক্যাম্পাস © টিডিসি ফটো

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন করে পেশাদারী গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষ্যে শিক্ষাবিদ অধ্যাপক ড.এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের সর্ব প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়য় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে আইইউবিএটি।আইইউবিএটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচেছ প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন করে পেশাদারী গ্র্যাজুয়েট তৈরি করা।

আইইউবিএটির প্রত্যয় হল,‘যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চ শিক্ষার নিশ্চয়তা -প্রয়োজনে মেধাবী তবে অস্বচ্ছলদের অর্থায়ন’’।মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির সুযোগ দিচ্ছে গার্ডেন ক্যাম্পাস খ্যাত এ বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার সুযোগ পাচ্ছে স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে।এছাড়াও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ১০০% পর্যন্ত মেধা বৃত্তি ,মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫% স্পেশাল বৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪ টি বৃত্তি দেওয়া হয়। মোট কথা এখানে পড়াশুনা করার জন্য অধিকাংশ শিক্ষার্থীই আর্থিক সহযোগিতা পাচ্ছে।

রাজধানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবুজ ঘেরা বিশ্ববিদ্যালয় ঢাকার উত্তরায় ১৯ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত।সুন্দর লোকেশন, পরিবেশ,আয়তন কোনো কিছুই আইইউবিএটির ক্যাম্পাসকে ছাড়িয়ে যেতে পারে না।হাজারো মেধাবী ছাত্রছাত্রীদের পদচারণায় প্রতিদিন মুখরিত হয় এই ক্যাম্পাস।পুরো ক্যাম্পাসে রয়েছে সবুজের ছোঁয়া ।

এই ক্যাম্পাসে ছয়টি অনুষদের অধীনে দশটি বিষয়ে ডিগ্রী দেওয়া হয়।ব্যাচেলার পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট , ইংলিশ এবং নার্সিং এছাড়াও মাস্টার্স পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানে আরও রয়েছে আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এবং প্রথম উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন, সেমিনার, ওয়ার্কশপ ল্যাব প্রদর্শনী,স্প্রিং ২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণের অনুষ্ঠান, ট্যালেণ্ট হান্ট,জব ফেস্ট, অ্যালামনাই ডে,খেলাধুলার প্রতিযোগিতা, এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন।

আইইউবিএটি সফলতার ২৯ বছর পূর্ণ করেছে।আইইউবিএটি কোন ভবন নয় বরং শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ গ্রীন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে আরো জানা যাবে www.iubat.edu এই ঠিকানায়।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬