বাইউস্টে নানা আয়োজনে কম্পিউটার উৎসব ‘কম্পিউটেনিগমা’

১১ জানুয়ারি ২০২০, ০৬:০৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বাইউস্ট) শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় কম্পিউটার উৎসব ‘কম্পিউটেনিগমা ২০২০’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং কম্পিউটার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শতাধিক শিক্ষার্থী ব্যক্তিগত ও দলগতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‘প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রস্তুতি গ্রহণ’ এ উৎসবের মূল প্রতিপাদ্য। বুট সকার, বুট রেসিং, লাইন ফলোয়ার রোবোট কনটেস্ট, প্রোগ্রামিং কম্পিটিশন, আইটি বিজনেস কেস স্টাডি কম্পিটিশনসহ ১০টি আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড আয়োজিত হয়।

দিনের শুরুতে উৎসবের প্রধান অতিথি হিসেবে বাইউস্টের উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব:) উৎসবের উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর প্রতিষ্ঠাতা মুনীর হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.), রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়–য়া, পিএসসি (অব.) প্রমুখ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬