আইআইইউসিতে শাটল ট্রেন নিয়ে গুজব

১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৫০ PM
শাটল ট্রেন নিয়ে গুজব

শাটল ট্রেন নিয়ে গুজব © টিডিসি ফটো

আগামী বছর থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শাটল ট্রেন চালু হচ্ছে। সম্প্রতি এমন একটি গুজব সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। ফেসবুকে বলা হচ্ছে ১ জানুয়ারি থেকে আইআইইউসিতে শাটল ট্রেন চালু হবে।

এ প্রসঙ্গে আইআইইউসির রেজিস্টার কর্নেল মোহাম্মাদ কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান এটি একটি গুজব। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শাটল ট্রেন চালুর ব্যাপারে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ‘আইআইইউসি কুমিরা ক্যাম্পাস পর্যন্ত শাটল ট্রেন সুবিধার বিষয়ে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, রেলওয়ে কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক হয়েছে। সকলেই শিক্ষার্থীদের জন্য ট্রেন সুবিধার বিষয়টিতে আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায় গত ৮ ডিসেম্বর রবিবার ওই বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক কে. এম গোলাম মহিউদ্দিন ঢাকায় রেলমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আইআইইউসি’র উপাচার্য অধ্যাপক কে. এম গোলাম মহিউদ্দিন ও বোর্ড অব ট্রাস্টীজ এর সদস্য মুহাম্মদ নূরুল্লাহর সাথে কুশল বিনিময় করেন। এবং চট্টগ্রাম-কুমিরা-চট্টগ্রাম দ্রুত শাটল ট্রেন চালুর কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। মন্ত্রীর সাথে এই মিটিংকে কেন্দ্র করে একটি মহল ইচ্ছাকৃতভাবে ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬