ড্যাফোডিলে ‘সার্ক চার্টার ডে’ উদ্‌যাপিত

১৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ PM
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শিক্ষার্থীদের ফটোসেশন

অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শিক্ষার্থীদের ফটোসেশন

শিক্ষার্থীদের সার্কের কার্যক্রম বিষয়ে জানাতে ‘সার্ক চার্টার ডে’ উদ্‌যাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষে গত রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগ ‘সার্কের সনদ দিবস স্মরণ’ শীর্ষক  সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জমির সার্কের বর্তমান পরিস্থিত ও দক্ষিণ এশিয়ায় সার্কের ভূমিকা তুলে ধরেন। অপরদিকে অধ্যাপক ড. মাসুম ইকবাল তার বক্তব্যে সার্কের কাছে মানুষের প্রত্যাশা ও সার্কের উন্নয়নে কী কী করণীয় সেসব বিষয় তুলে ধরেন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ)-এর সদস্য।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬