মুক্তিযুদ্ধ মঞ্চ আইআইইউসি শাখার নতুন কমিটি গঠন

২৫ নভেম্বর ২০১৯, ১২:৩৪ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম (আইআইইউসি) শাখার কমিটি ঘোষণা করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ। কমিটিতে সভপতি পদে শাহাদাত হোসেন রাসেল এবং সাধারণ সম্পাদক পদে সাঈদ আব্দুল্লাহ আল মুনির মনোনীত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক রাফসান জানি রাহাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেন।

প্রেস বিজ্ঞপ্তি

কমিটিতে সহ-সভাপতি পদে গৌরব দাশ, মাইনুদ্দীন খান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সালমান আলম সোহাম, সাংগঠনিক সম্পাদক পদে মফিজ উদ্দীন সুমন, আবরার ইসলাম, সাকিবুল হোসেন সাকিব এবং সদস্য আরিফা হক সিনথিয়া, যশ নাথ, মোহাম্মাদ তারেকুর রহমানকে অনুমোদন দেয়া হয়ে হয়েছে।

বিজ্ঞপ্তিতে, মুক্তিযুদ্ধ মঞ্চ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য আইআইইউসি শাখার কমিটির অনুমোদন দেয়া হয়। পাশাপাশি শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬