আইআইইউসিতে আইন বিভাগের নবীন বরণ

০২ নভেম্বর ২০১৯, ০৯:১৮ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আইন বিভাগের ৩৪ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনে ‘ল’ ক্লাবের উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘ল’ ক্লাবের জিএস আইনবিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র সাইয়িদ আল মুনিরেরর সঞ্চালনায় প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের চেয়ারম্যান ইন-চার্জ আব্দুল মালেক, অধ্যাপক মনজুর মোরশেদ, সহকারী অধ্যাপক মহিউদ্দিন ও ফরহাদ হোসেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবাগত ছাত্রদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্ববিদ্যালয় জীবনের সময়গুলোকে কিভাবে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করা যায় এসব বিষয়ে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬