আইআইইউসিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৬ অক্টোবর

২০ অক্টোবর ২০১৯, ০৫:২২ PM

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামে (আইআইইউসি) অনুষ্ঠিত হচ্ছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অন বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসেভ ডেভোলপমেন্ট (আইসিবিআইআইডি) শীর্ষক সম্মেলন।

আগামী শনিবার ও রবিবার (২৬-২৭ অক্টোবর) ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) এবং সেন্টার ফর রিচার্স এন্ড পাবলিকেশন্স (সিআরপি) এর আয়োজনে শুরু হবে। এবারের সম্মেলনের উদ্দেশ্য- বিজনেস স্কলারস, গবেষক, উলামা, এথিক্স, কর্পোরেট গভর্নেন্স, ইসলামিক অ্যাকাউন্টিং ইত্যাদি ক্ষেত্রে তাদের সর্বশেষ গবেষনা এবং অনুসন্ধান উপস্থাপনের সুযোগ তৈরি ও নিরীক্ষা যাচাই।

আয়োজক কমিটির সেক্রেটারি ড. মুহাম্মদ মুহিউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সম্মেলনের ওপেনিং সেশন আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনের ১ম দিন ওপেনিং সেশনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান। এবং ২য় দিনের ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে চট্রগ্রামের আগ্রাবাদ হোটেলে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুব আলম।

এছাড়াও সম্মেলনে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া মহাদেশের বিভিন্ন বক্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, কনফারেন্সের কো-অর্গানাইজারস ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া ও ইন্টার্ন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬