মানারাতে সফট স্কিল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা

© ফাইল ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ইংলিশ ক্লাবের উদ্যোগে এক দিনব্যাপী সফট স্কিল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী (২৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়ার্কশপে রিসার্চ পারসন হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক ও ইংলিশ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ আর নির্ঝর হোসেন। তিনি কথা বলবেন ‘শুদ্ধ উচ্চারণ’ এই প্রসঙ্গে।

এছাড়া রিসার্চ পারসন হিসাবে আরও উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহাবুব-উল আলম। তিনি কথা বলবেন ‘উপস্থাপনের দক্ষতা এবং তাৎক্ষণিক বক্তৃতা’ এই বিষয়ে।

কর্মশালা

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শিবলু কথা বলবেন ‘তৈরি করো তোমার স্বপ্নের ক্যারিয়ার’ এই বিষয় সম্পর্কে। ইংরেজি বিভাগের প্রভাষক ও হ্যালো-টিনের সভাপতি আসাদ খান কথা বলবেন ‘কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা’ এই বিষয় সম্পর্কে ।

কর্মশালা শেষে বিকাল ৪টায় অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করবে আয়োজকরা।

এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ দুই লাখ ছুঁই ছুঁই ২০২১ সালে, ২৫-এ নামে ধস—জেনে নিন …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষার্থীরা ফল দেখবেন যেভাবে
  • ৩১ অক্টোবর ২০২৬
মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩১ অক্টোবর ২০২৬
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬