‘ছাত্রলীগ জাতিকে বিশ্বের দরবারে উলঙ্গ করে ফেলেছে’

০৮ অক্টোবর ২০১৯, ০৪:৪৮ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের হাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ খুন হওয়ার প্রতিবাদে অর্ধনগ্ন হয়ে স্মৃতিসৗধে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্মৃতিসৌধের সামনে মুখে কালো কাপড় বেধে মোমবাতি প্রজ্জ্বলন করে এ কর্মসূচি পালন করে তারা। 

মানবন্ধন থেকে তারা ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি উল্লেখ করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ছাত্রলীগ জাতিকে বিশ্বের দরবারে উলঙ্গ করে ফেলেছে। নিজেদের ঐতিহ্য ভুলে তারা দিন দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে। অতিদ্রুত তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যাবে।

ফাহাদ হত্যার বিচার দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা  বলেন, ছাত্রলীগ পূর্বেও বিভিন্ন ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদের হত্যা করেছে। তাদের এই বর্বর কার্যকলাপের সর্বশেষ শিকার ফাহাদ। আমরা অবিলম্বে  ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা একজোট হয়ে এই অন্যায়ের দাঁতভাঙ্গা জবাব দেবে।

প্রসঙ্গত, আবরার ফাহাদকে রোববার মধ্যরাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের পদধারী সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমাবার সকাল সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিবির সন্দেহ ও ফেসবুকে ভারত-বাংলাদেশ চুক্তিকে কেন্দ্র করে দেয়া পোস্টকে কেন্দ্র করে ফাহাদকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence