দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটিতে আইআইইউসি

০২ অক্টোবর ২০১৯, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ আগামী তিন দিন জন্য বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও অফিস কার্যক্রম ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ তিনদিন বন্ধ থাকবে।

তবে আবাসিক হলগুলো খোলা রাখা হবে কিনা এ ব্যাপারে হযরত আবু বকর (রা.) হল প্রভোস্ট জনাব আ ফ ম নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার জন্য হলগুলা খোলা রাখা হবে। যাতে করে শিক্ষার্থীদের কোন অসুবিধা না হয়।

ছুটি শেষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম শুরু হবে।

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬