বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ PM
 বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অ্যাওয়ার্ড পেল এআইইউবি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অ্যাওয়ার্ড পেল এআইইউবি © সৌজন্য প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ডের শীর্ষ পাঁচ বিজয়ী বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী `বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তব ও বাজারমুখী সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় এআইইউবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়। স্টলটি বিশিষ্ট অতিথি, সরকারি কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, গবেষক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এআইইউবির স্টল পরিদর্শন করেন। 

তারা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান সম্পর্কে অবহিত হন। এ স্বীকৃতি এআইইউবির গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন।

ট্যাগ: এআইইউবি
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9