এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ PM
‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শুরু

‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শুরু © টিডিসি ছবি

ঢাকার ৩২টি কলেজের অংশগ্রহণে ‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এআইইউবি ক্যাম্পাসের স্পোর্টস ফিল্ডে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন ও অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এআইইউবি অফিস অব স্পোর্টসের তত্ত্বাবধানে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকার ৩২টি কলেজের ক্রিকেট দল অংশ নিচ্ছে। আন্তঃকলেজ এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের প্রতিভা ও দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ: এআইইউবি
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬