বায়োটেডের উদ্যোগে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন

২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৭:৪১ PM
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় © সংগৃহীত

বায়োটেডের উদ্যোগে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং শিক্ষার্থীদের ঝুঁকি নির্ধারণে একটি সচেতনতামূলক ও স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।

থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝুঁকি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে রোগটির কারণ, প্রতিরোধ এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে দিনব্যাপী রক্তের নমুনা (ব্লাড স্যাম্পল) সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল আহমেদ খান, সিনিয়র লেকচারার সাওদা বিনতে মুনির এবং সিনিয়র লেকচারার ড. আবু তাহেরসহ অনুজীব বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন  স্টামফোর্ড ইউনিভার্সিটি লাইফ সাইন্স ক্লাবের সভাপতি মো এখলাকুর রহমান তানিমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করে GENX। এ ছাড়া বিশেষ  সহযোগিতায় ছিলেন স্টামফোর্ড লাইফ সাইন্স ক্লাব (SLSC)।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬