আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM
আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

পর্যটন ও আতিথেয়তা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (সিটিএইচএম) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি  লে মেরিডিয়ান ঢাকায় এক বর্ণাঢ্য স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারক আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং লে মেরিডিয়ান ঢাকার মধ্যে শিক্ষা ও শিল্পখাতের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আইইউবিএটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, লে মেরিডিয়ান ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার মি. কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল, মানবসম্পদ বিভাগের পরিচালক মো. এমামুল হক এবং হোটেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পেশাগত পরিবেশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সমঝোতা স্মারক আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আতিথেয়তা শিক্ষা ও পেশাগত উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্যাগ: পর্যটন
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬