চট্টগ্রাম-বান্দরবানে বন্যাকবলিত ২৯০ পরিবারকে ত্রাণ দিল আইইউবির শিক্ষার্থীরা

২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM
চট্টগ্রাম-বান্দরবানে বন্যাকবলিত ২৯০ পরিবারকে ত্রাণ দিল আইইউবির শিক্ষার্থীরা

চট্টগ্রাম-বান্দরবানে বন্যাকবলিত ২৯০ পরিবারকে ত্রাণ দিল আইইউবির শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৯০টি পরিবারের মাঝে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম আইইউবি’। গত ১৯ জুলাই ত্রাণ কার্যক্রমের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ৩০টির বেশি ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত ‘টিম আইইউবি’ গত ১৬ জুলাই রাতে ঢাকা থেকে বন্যাকবলিত এলাকায় রওনা হয়। শিক্ষার্থী, দাতা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত এই মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় দলটি।

ত্রাণ বিতরণ করা হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এবং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ও মুসলিম পাড়ায়। এর মধ্যে কাঞ্চনায় ৭০টি, নোয়াপাড়ায় ৬৫টি, রোয়াংছড়িতে ৭০টি এবং মুসলিম পাড়ায় ৫৫টি পরিবার খাদ্য সহায়তা পায়।

এছাড়া ত্রাণ নিয়ে যাওয়ার পথে আরও প্রায় ৩০টি বন্যাকবলিত পরিবারের কাছেও জরুরি সহায়তা পৌঁছে দেন স্বেচ্ছাসেবকেরা। প্রতিটি ত্রাণ প্যাকেজে শুকনো খাবার, চাল, ডাল, ভোজ্যতেল, আলু এবং প্রয়োজনীয় ওষুধ অন্তর্ভুক্ত ছিল।

আয়োজকরা জানান, ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে আইইউবি কমিউনিটি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন দাতা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা আর্থিক সহায়তা প্রদান করেন। ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডিওএসএ)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম আইইউবি।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় টিম আইইউবি দেশের সাতটি জেলায় সাড়ে ৪ হাজারের বেশি পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী দল।

প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ…
  • ২২ জুলাই ২০২৬
জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ক…
  • ২২ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত…
  • ২২ জুলাই ২০২৬
খাল পুনঃখননে চাঁদপুরের কৃষকদের মাঝে ফিরছে স্বস্তি
  • ২২ জুলাই ২০২৬
মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বর্ষণের পূর…
  • ২২ জুলাই ২০২৬
কোম্পানি থেকে নিলেন ভেন্যু ফি, কর্তৃ‎পক্ষ থেকে করালেন মওকুফ…
  • ২২ জুলাই ২০২৬