ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

১২ জুলাই ২০২৬, ১০:০২ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতা’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ © টিডিসি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৮ম  ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১২ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের 'মঞ্জুর এলাহী' অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে বক্তৃতায় সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সরকারের স্থিতিশিলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ দেওয়া উচিত। একইসাথে আইন প্রণেতা সাংসদগণকে স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হবার পরামর্শও দেন তিনি। 

এছাড়া আর্থিক শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক করা এবং সকল সাংবিধানিক পদের নিয়োগ রাস্ট্রপতির হাতে দেয়ার পক্ষে মত দেন তিনি। প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন। রাজধানী ঢাকার আশেপাশের শহরতলীকে উন্নত করার মাধ্যমে দিল্লি’র মতো একটা মেট্রোপলিটন অথোরিটি গড়া অতি প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অটোমেশনের মাধ্যমে কর-রাজস্ব আহরণ পদ্ধতি, প্রশাসনে নিরপেক্ষ ভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পারলে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমতা, মর্যাদা এবং সামাজিক ন্যায়নিষ্ঠতা ভিত্তিক দেশ গঠন সম্ভব হবে। এসব অগ্রগতি অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (অবঃ) অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অবঃ) ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনগণ উপস্থিত ছিলেন।    

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ডক্টর আকবর আলী খানের কন্যা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রয়াত নেহরীন খান এর স্মরণে প্রতি বছর এই বক্তৃতার আয়োজন করা হয়।        

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9