এইউএসটি ও জার্মানির ইউএনইউ-ফ্লোরেস’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৯ জুলাই ২০২৬, ০২:১৫ PM
এইউএসটি এবং ইউএনইউ-ফ্লোরেস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

এইউএসটি এবং ইউএনইউ-ফ্লোরেস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি সম্পাদিত

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) বাংলাদেশ এবং জার্মানির ড্রেসডেনে অবস্থিত ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর ইনটেগরেটেড ম্যানেজমেন্ট অব ম্যাটেরিয়াল ফ্লাক্সেস অ্যান্ড অব রিসোর্সেস (ইউএনইউ-ফ্লোরেস)-এর মধ্যে গবেষণা, শিক্ষা, সক্ষমতা উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ৬ জুলাই ভার্চুয়াল মাধ্যমে এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর সম্পন্ন হয়।

এইউএসটি-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী এবং ইউএনইউ-ফ্লোরেস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. এডেলট্রাউড গুন্থার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউএসটি-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান, উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মতিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা নিলুফার, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. শফিউল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জি. মোহাম্মদ ফয়জুর রহমান, অধ্যাপক ড. লাল মোহন বড়াল এবং ইউএনইউ-ফ্লোরেস-এর সিনিয়র অ্যাডজাঙ্ক্ট রিসার্চার ড. কমোল গোমেজ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এইউএসটি-এর পক্ষ থেকে এমওইউ-এর মনোনীত যোগাযোগ সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম।

আরও পড়ুন: তলিয়েছে বাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধ পড়াশোনাও—এইচএসসি নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ

এ সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা উন্নয়ন, সেমিনার ও কর্মশালা আয়োজন, ডক্টরাল গবেষণা তত্ত্বাবধান এবং যৌথ প্রকল্প ও তহবিল আহরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে টেকসই উন্নয়ন, সার্কুলার টেক্সটাইল, প্রকৌশল, স্থাপত্য, ব্যবসায় এবং সংশ্লিষ্ট আন্তঃবিষয়ক ক্ষেত্রে যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এইউএসটি-এর একটি প্রতিনিধিদল জার্মানির ড্রেসডেনে অবস্থিত ইউএনইউ-ফ্লোরেস পরিদর্শন করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করে। পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব টেকসই উন্নয়ন, উদ্ভাবন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এইউএসটি-এর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950