আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

১৫ মে ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
সমাবর্তন

সমাবর্তন © সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন বুধবার (১৪ মে) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র-এ (পূর্বাচল, ঢাকা) অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, যার ভিত্তি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল উচ্চশিক্ষা প্রদান নয়, বরং একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।

সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত বলেন, এই সমাবর্তন শুধু একটি সনদ গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি একটি দিকনির্দেশনা যা আপনাদের পরবর্তী জীবনের পথপ্রদর্শক হবে। জীবনের পরবর্তী পর্যায়ে, যখন আপনি নতুন দিক ও নতুন পৃথিবীতে পদার্পণ করবেন, তখন আপনার সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ আসবে। তবে মনে রাখবেন, যতই বড় বাধাই আসুক না কেন, সেগুলো কাটিয়ে উঠতে আপনার যে শিক্ষা এবং অভিজ্ঞতা রয়েছে, তা আপনাকে কখনো হতাশ হতে দেবে না। আপনার মধ্যে রয়েছে সেই শক্তি, যেটি আপনাকে প্রতিটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, স্নাতকগণ, আপনারা আজ যে ডিগ্রি লাভ করছেন, সেটি শুধু একটি সনদ নয়—এটি একটি দায়িত্ব। আপনারা এখন এমন একটি সমাজের অংশ, যেখানে আপনাদের জ্ঞান, মূল্যবোধ এবং নেতৃত্ব খুব প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের এমনভাবে তৈরি করেছে যাতে আপনারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তারা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সফলতার সঙ্গে কাজ করছেন। তারা আমাদের গর্বিত করেছে, আর আপনারাও পারবেন—এই বিশ্বাস আমি রাখি।

সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সিন্ডিকেটের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. মো. শাফিউল আলম, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দ।  আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সম্মান শ্রেণির জন্য ৮,৪৭১ জন এবং মাস্টার্স শ্রেণির জন্য ১,০৬১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। 

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9