ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প্রতিযোগিতা

১৯ মে ২০২৬, ১০:২৫ PM
‘ল্যান্ড সার্ভিস ফেয়ার ২০২৬’ ও ‘ল্যান্ড কুইজ কম্পিটিশন’

‘ল্যান্ড সার্ভিস ফেয়ার ২০২৬’ ও ‘ল্যান্ড কুইজ কম্পিটিশন’ © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ‘ল’ অ্যান্ড মুটিং সোসাইটি (এনএসইউএলএমএস) বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ল্যান্ড সার্ভিস ফেয়ার ২০২৬’ ও ‘ল্যান্ড কুইজ কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-৮০১-এ ফেয়ারের আয়োজন করা হয়। 

ভূমি আইন, ভূমি অধিকার ও প্রশাসনিক সেবার ব্যবহারিক দিক নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, আইনজীবী, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজলভ্য করা এবং সাধারণ মানুষের মধ্যে ভূমি আইন ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আয়োজকরা জানান, বাংলাদেশে ভূমি বিরোধ অন্যতম সাধারণ আইনি সমস্যা হওয়ায় এ ধরনের উদ্যোগ নাগরিক সচেতনতা ও সেবা গ্রহণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান উদ্বোধন করেন (এনএসইউএলএমএস) এর প্রেসিডেন্ট রাগীব শাহারিয়ার। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা দেশের প্রায় প্রতিটি নাগরিককে প্রভাবিত করে এবং এ ধরনের আয়োজন সাধারণ মানুষ ও ভূমি সেবার মধ্যকার জ্ঞানের ব্যবধান কমাতে সহায়তা করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও ভূমি মন্ত্রণালয়ের ALAMS-এর ভূমি নীতি বিশেষজ্ঞ মো. হান্নান মিয়া। তিনি ভূমি রেকর্ড ডিজিটাইজেশন, প্রশাসনিক সংস্কার এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানোর চ্যালেঞ্জ ও অগ্রগতি তুলে ধরেন।

ল্যান্ড কুইজ প্রতিযোগিতায় আনোয়ারুল আজিম আরাফ প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কার হিসেবে একটি ট্যাব পান। দ্বিতীয় স্থান অর্জন করেন শ্রাবন্তী নাগ দিশা, যিনি মোবাইল ফোন পান এবং তৃতীয় স্থান অর্জন করেন তানভীর আহমেদ, যিনি পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন লাভ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক আবদুর রব খান। তিনি বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শ্রেণিকক্ষের বাইরে এসে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং এ ক্ষেত্রে (এনএসইউএলএমএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ। তিনি বলেন, নাগরিক জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগ সময়োপযোগী ও কার্যকর। তিনি সফল আয়োজনের জন্য ভূমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা আইন শিক্ষা ও নাগরিক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএসইউ ‘ল’ অ্যান্ড মুটিং সোসাইটি (এনএসইউএলএমএস) বাংলাদেশের অন্যতম শীর্ষ শিক্ষার্থী সংগঠন হিসেবে আইন শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ আইনবিদ ও নীতিনির্ধারক গঠনে কাজ করে যাচ্ছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬