ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন ১.০-এ প্রথম রানারআপ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৯ মে ২০২৬, ০১:৫৫ PM
সিইউবির শিক্ষার্থী মো. আসিফকে প্রথম রানারআপ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

সিইউবির শিক্ষার্থী মো. আসিফকে প্রথম রানারআপ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

দেশের শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন ১.০’-এ প্রথম রানারআপ হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)। বিশ্ববিদ্যালয় পর্যায়ের মর্যাদাপূর্ণ ‘মাস্টারমাইন্ড ক্যাটাগরি’-তে আইন বিভাগের শিক্ষার্থী মো. আসিফ এ সাফল্য এনে দেন।

প্রতিযোগিতার মূল আকর্ষণ তথা সবচেয়ে মর্যাদাপূর্ণ অংশ ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘মাস্টারমাইন্ড ক্যাটাগরি’। দেশের শীর্ষস্থানীয় ১৫০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পর্বটি এক তীব্র প্রতিযোগিতায় রূপ নেয়। কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে সেরা ১০০ জন ফাইনালিস্ট জায়গা করে নেন জমকালো ‘গালা রাউন্ডে’।

চূড়ান্ত ও সমাপনী পর্বে মেধার এক অনন্য ও অসামান্য স্বাক্ষর রেখে দেশজুড়ে প্রশংসিত হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) দেশের শত শত নামী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রতিযোগিতার এই শীর্ষমঞ্চে অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রথম রানারআপ অবস্থানটি সুনিশ্চিত করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ শিক্ষার্থী মো. আসিফ।

উল্লেখ্য, এই জাতীয় প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি দ্বিতীয় রানারআপ হিসেবে শীর্ষ তিনের বাকি দুটি স্থান অর্জন করে। জাতীয় স্তরে সিইউবির শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উৎকর্ষ এবং দক্ষ নেতৃত্ব তৈরির প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬