জাঁকজমকপূর্ণ আয়োজনে আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি

১৩ মে ২০২৬, ১০:৪৩ PM
আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি

আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি © সৌজন্যে প্রাপ্ত

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরেমনি ২০২৬। বুধবার (১৩ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্যোগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অসাধারণ একাডেমিক সাফল্য, গবেষণায় অবদান এবং কর্মদক্ষতাকে স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমিক পারফরম্যান্স, গবেষণা সাফল্য, কর্মদক্ষতা ও বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আইইউটির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়টির ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তার বক্তব্যে ব্যস্ত সময়ের মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উৎকর্ষ সাধনই আইইউটির মূল লক্ষ্য।

উপাচার্য আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আইইউটির অন্যতম প্রধান অঙ্গীকার। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির নানা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক সেবায় আরও বড় অর্জনের প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬