স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ পেল আইইবি স্বীকৃতি 

১১ মে ২০২৬, ০৩:৩৭ PM
 স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ আইইবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে

স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ আইইবি কর্তৃক স্বীকৃতি পেয়েছে © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ছয় বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে। বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি) এ স্বীকৃতি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ অর্জন এসেছে। একইসঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অ্যাকাডেমিক উন্নয়ন, উদ্ভাবন ও আউটকাম-বেইজড এডুকেশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. দিলশাদ মেহজাবিন বলেন, আইইবি বিশ্বব্যাপী স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ডের সইকারী প্রতিষ্ঠান। প্রকৌশল শিক্ষার মান নির্ধারণ ও মূল্যায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ডিগ্রি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও গ্রহণযোগ্যতা পাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ স্বীকৃতি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষার সঙ্গে বিভাগটির সামঞ্জস্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইইই বিভাগের শিক্ষার্থীরা বলেন, এ স্বীকৃতির ফলে বিভাগের গবেষণা সক্ষমতা বৃদ্ধি পাবে, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা জোরদার হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। 

ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence