ইউআইইউতে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ PM
ইউআইইউতে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ইউআইইউতে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত © জনসংযোগ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

আইটিএন-বুয়েট, ইউআইইউ-সিএসআইআরএস, এসকেএস এবং ওয়াটারফ্রেশ এ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া-বাংলাদেশের সহযোগিতায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘পানি নিরাপত্তা সরাসরি জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িত এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি পানির অধিকারকে কেবল সম্পদ হিসেবে না দেখে সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের অংশ হিসেবে বিবেচনার আহ্বান জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। ইউআইইউ-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মুজিবুর রহমান এবং প্রফেসর ড. রওশন মমতাজ।

বক্তারা বিশ্ব পানি দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য ‘পানি ও লিঙ্গ: যেখানে পানির প্রবাহ, সেখানেই সমতার বিকাশ’-এর আলোকে বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় অধিকার-ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। 

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. আবুল কাসেম মিয়া বলেন, পানি অধিকারের মতো জাতীয় ইস্যুতে গবেষণা ও নীতিগত সংলাপ প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার টেকসই সমাধান তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9