ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম' অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ PM
কী-নোট স্পিকার অধ্যাপক ড. বংলী কিম।

কী-নোট স্পিকার অধ্যাপক ড. বংলী কিম। © ফাইল ছবি

প্রাকৃতিক পণ্য গবেষণা, অন্বেষণ কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬ এবং একই সঙ্গে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হায়ার এডুকেশন, এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) যৌথভাবে এ সিম্পোজিয়াম এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সায়েন্টিফিক টক, পোস্টার প্রেজেন্টেশন এবং ইন্টারডিসিপ্লিনারি সায়েন্টিফিক ডিসকাশনের পাশাপাশি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। 

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষার্থী উদিসা ইসলাম ও সাব্বির আহমেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপক বা কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান মেডিসিন রিইন্টারপ্রিটেশন ক্যানসার রিসার্চ সেন্টারের সহযোগী অধ্যাপক ড. বংলী কিম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম। 

সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এতে ওপেন ক্যাটাগরি বায়োমেডিকেল বিভাগের মবিনুল হক চ্যাম্পিয়ান এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল রানার্সআপ হন। মাস্টার্স থিসিস ক্যাটাগরিতে আমিন খান চ্যাম্পিয়ান এবং ফরহাদ আলম রানারআপ, এবং ফোর্থ ইয়ার সিরোসিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন হুজাইফা এবং রানারআপ হয়েছেন আব্দুল্লাহ আল হাসান। তারা প্রত্যেকেই বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ এমন আন্তর্জাতিক মানের সিম্পোজিয়াম আয়োজন করায় বায়োটেকনোলজি বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বায়োটেকনোলজি বিভাগকে একটি 'রিসার্চ বেইসড' শিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরো বেশি করে একরের সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করার আহ্বান জানান।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬