ড্যাফোডিলে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ শাখার কমিটি গঠন, নেতৃত্বে মাহফুজ-শাহরিয়ার

২৫ মে ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ২৫ মে ২০২৬, ০১:১৫ PM
মাহফুজ রহমান ও শাহরিয়ার জিনান

মাহফুজ রহমান ও শাহরিয়ার জিনান © সংগৃহীত

ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহরিয়ার জিনান।

রবিবার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নবগঠিত কমিটির অনুমোদন দেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তানভীর। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কিবরিয়া রাফি ও আতিকুর রহমান বাবুকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ফারিয়া আক্তার রিয়া, দপ্তর সম্পাদক মুশফিকুস সাকেরিন এবং অর্থ সম্পাদক রাব্বানা আফরা রুমি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক তোহিদুল ইসলাম তারেক, ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া সম্পাদক সাকিব হাসান, মিডিয়াবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হারিস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাশফিক আহমেদ রাফি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম ইকবাল হিমেল দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সাইফুল ইসলাম, এ টি এম তাসনিম, মারুফুল আলম খান , মোস্তাফিজুর রহমান, স্বাধীন ফরাজী, মাহদি আল হাসান ও আব্দুল্লাহ আল মাসুদ।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘শহরের বাইরে অবস্থিত বিশ্ববিদ্যালয় হওয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো খাবার। এখানে খাবারের দাম, মান এবং স্বাস্থ্যকর বিষয়গুলো নিয়ে নানা ধরনের ভোগান্তি রয়েছে। যেকোনো ধরনের ভোগান্তি, বিশেষ করে খাবারের মান, মূল্য এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে। ক্যাম্পাসে স্বচ্ছ ও জবাবদিহিমূলক খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।’

তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ভোক্তাদের অধিকার লঙ্ঘিত হলে যেকোনো বিষয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬