বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিবারের শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ PM
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার © সৌজন্যে পাওয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্বাধীনতার এই গৌরবময় দিনে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি তাদের সম্মান জানায়।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম. আর. কবিরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক গম্ভীর ও শ্রদ্ধামিশ্রিত পরিবেশ সৃষ্টি হয়; যা স্বাধীনতার প্রকৃত তাৎপর্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

উপস্থিত বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়, আত্মত্যাগ এবং অদম্য সাহসের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা ছড়িয়ে দিয়ে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬