বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু

২৩ মার্চ ২০২৬, ০৩:০৩ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান ইমন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান ইমন © ফাইল ফটো

ঈদের পরদিন বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান ইমন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান ইমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২৩২ ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি তার বোন নিশ্চিত করেছেন।

সহপাঠীদের সূত্রে জানা যায়, রবিবার বিকেল চারটার পর ইমন বন্ধুদের সঙ্গে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাঁসের মাংস খেতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তারা দুটি মোটরসাইকেলে করে রওনা দেন। ইমন নিজেই একটি বাইক চালাচ্ছিলেন এবং তার পেছনে একজন বন্ধু বসা ছিল। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এ সময় একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনাটি মাগরিবের আগে বা পরে কোনো এক সময়ে ঘটে, তবে সঠিক সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বাইকের পেছনে থাকা আরেকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহত ইমনের বাড়ি টঙ্গীর মৈরকুল এলাকায়। দুর্ঘটনার পর তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। রাতে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, আজ সোমবার (২৩ মার্চ) সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন শিলমুন স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইমনের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার মায়ের অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানিয়েছেন স্বজনরা।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬