এনইউবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM
এনইউবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত

এনইউবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত © সংগৃহীত

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। 

ক্যাম্পাসের শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. মোফাক্কারুল ইসলাম।

পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের প্রভাষক স্নিগ্ধা রানি রায় ও শারমিন শান্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাসান ফরিদ। এছাড়া অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম. এ. রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় আত্মপরিচয়ের এক অনন্য মাইলফলক। এই চেতনার ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে। তিনি ভাষার মর্যাদা রক্ষায় ভাষার শুদ্ধ ও সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন ‘

উপাচার্য আরও বলেন, ‘প্রতিটি জাতি নিজস্ব ভাষা ও সংস্কৃতির ভিত্তিতেই সমৃদ্ধ হয়েছে। আমরা বর্তমানে বৈশ্বিক গ্রামে বসবাস করছি। বাংলা ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি অন্যান্য ভাষা শেখাও জরুরি; তবে মাতৃভাষাভিত্তিক শিক্ষার বিকাশে বাংলা ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।’

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950