বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সাবেক সভাপতি শেখ কবির হোসেন মারা গেছেন

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ PM
শেখ কবির হোসেন

শেখ কবির হোসেন © ফাইল ছবি

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রথানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন মারা গেছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শেখ কবির হোসেন রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ বীমা সমিতির সভাপতিও ছিলেন। 

আজ এশার নামাজের পর তার জানাজার নামাজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে উত্তরার বাদ জোহর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন শেখ মুজিবুর রহমান।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9