বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত রাখার ঘোষণা বিএনপির

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

ক্ষমতায় গেলে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি।নির্বাচনী ইশতেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা থেকে ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরু হয়। ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ইশতেহারে বলা হয়, বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৯১ সনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হওয়ার পর দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অসামান্য অবদান রেখে আসছে। বিদেশে ব্রেন ড্রেন রোধ করে একদিকে বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে, অপরদিকে দেশি প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা সম্প্রসারণের স্বার্থে এ সব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান কর মুক্ত করা হবে।  

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬