গবিসাসের নতুন সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ PM
মোজাহিদুল ইসলাম নিরব ও তাহমিদ হাসান

মোজাহিদুল ইসলাম নিরব ও তাহমিদ হাসান © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘ফেস দ্য পিপল’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা), দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি ও ইনসাইট ঢাকা)।

এ ছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪), মোহাম্মাদ ওমর (প্রতিদিনের বাংলাদেশ) ও শিহাব আহসান (আজকের বাংলা)।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতারা, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। নবীন এই কমিটি আগামী এক বছর গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬