এশিয়ান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক মোশাররফ হোসাইন

১২ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ PM
অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া

অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া © সংগৃহীত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। আজ সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের কাছে যোগদানপত্র জমা দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক (এলপিআর) ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে বিএ (অনার্স) এবং পরের বছর এমএ ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে পিএইচডি-ও সম্পন্ন করেছেন ঢাবি থেকে।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ড. মো. মোশাররু হোসাইন ভূঁইয়া। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬