এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী, সম্মাননা পেলেন ৩ বিশিষ্টজন

০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ PM
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয় © সংগৃহীত

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ৩ বিশিষ্টজনকে ‘এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ রবিবার (৪ জানুয়ারি) সাভারের আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এই কর্মসূচি উদ্বোধন করেন।

এদিন সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। পরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে শেষ হয়।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ৩ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ‘এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড-২০২৬’। এ বছর যারা সম্মাননা পেলেন তারা হলেন— শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

প্রধান অতিথির ঢাবি উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু করে। সেই যাত্রা ৩০ বছর পর পূর্ণতা পেয়েছে। এই দিনটি অবশ্যই গৌরবের। যিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। এইউবি আমাকে যেই সম্মান দিয়েছে তার জন্য আমিও এইউবির প্রতি কৃতজ্ঞ।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস অত্যন্ত গর্বের, ৩০ বছর যাবৎ এইউবি নিরবিচ্ছিন্নভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, প্রতি বছরই নৈতিক মান সম্পন্ন গ্র্যাজুয়েট জাতিকে উপহার দিচ্ছে এই ধারা অব্যাহত থাকুক। বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান  অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, উচ্চশিক্ষার এই বাতিঘর তার আলো আরো ছড়িয়ে দিক, দিগ-দিগন্তে সবাই এইউবির সুনাম করুক এই প্রত্যাশা।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত ৩০ বছরে এই দেশকে মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই কার্যক্রম এগিয়ে নিতে তরুণদেও এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, ‘স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সৎ, যোগ্য এবং দক্ষজনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। আগামীতে এইউবি বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে।

সভা শেষে কেক কেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার ও সিন্ডিকেট সদস্যরা, এছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও সমাজকর্ম বিভাগের প্রভাষক হিজবুন্নাহার তানিয়া।

উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে, এছাড়াও আয়োজনে ভলান্টিয়ারদের শৃংখলা ছিল চোখে পড়ার মত। ছাত্রছাত্রীসহ সবার প্রত্যাশা এশিয়ান হবে উচ্চ শিক্ষায় আগামী দিনের রোল মডেল। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ অলিম্পিয়াড, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, আন্তর্জাতিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামেলি ডে।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9