বিছানায় পড়ে ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানী ভাটারা থানা এলাকায় এক ভবনের ফ্ল্যাটের কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে আপন (২০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে আপনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আপনের ফুফাতো ভাই সাজিদ বলেন, সোমবার দুপুরের দিকে আপন তার কক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান। এরপর কয়েক ঘণ্টা পার হলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখে আপন বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। পুলিশের সহযোগিতায় আমরা তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাহবুব মিয়ার সন্তান। তিনি ভাটারা থানার বিসমিল্লা রোডের এক ভবনে ভাড়া থেকে লেখাপড়া করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9