রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

১৩ মে ২০১৯, ০২:৫৩ PM

© ছবি: প্রতীকী

রাজধানীতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম নাওশিস আহমেদ সাবা (২২)। মধ্য বাড্ডা বৈশাখী স্মরণীর ট-৬৮/৩ নম্বর বাসায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী তরা স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করে।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাসার ৩য় তলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বামী সেলিম আহমেদ স্ত্রী নাওশিসকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাত সাড়ে ১২টার দিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মাত্র ১০ মাস আগে প্রেমের সম্পর্কে সেলিম আহমেদের সঙ্গে বিয়ে হয় নাওশিস সাবার। বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাইপুনট গ্রামে। বাবার নাম মাহবুবুল হাসান শহীদ। তারা বিয়ের পর থেকে বৈশাখী ওই বাসায় ভাড়া থাকতেন। নাওশিস ৩ বোনের মধ্যে ২য় ছিলেন।

বাড্ডা থানার এসআই দেবী কান্ত বর্মন রাত ৩টার দিকে ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্বামী-স্ত্রী বৈশাখী সরণীর ওই বাসার ৩য় তলায় ভাড়া থাকতো। জামা-কাপড় কেনা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এতে অভিমান করে পাশের রুমে গিয়ে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬