মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি সম্পাদিত
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক, পিয়ন ও পরিচ্ছন্নকর্মী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে মোট ১১টি শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ২০২৬ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর ২০২৬ দুপুর ২টা পর্যন্ত।
মিরপুর সেনানিবাস, ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পদের বিবরণ
১. সহকারী শিক্ষক, গণিত (বাংলা ভার্সন)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: বিএডসহ গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং বিএড ছাড়া গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. সহকারী শিক্ষক, রসায়ন (বাংলা ভার্সন)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: বিএডসহ গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং বিএড ছাড়া গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৩. সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা (বাংলা ভার্সন)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স/সমমান ও বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: বিএডসহ গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং বিএড ছাড়া গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৪. সহকারী শিক্ষক, কৃষিশিক্ষা (বাংলা ভার্সন)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান বা ডিভিএম বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: বিএডসহ গ্রেড-১০ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং বিএড ছাড়া গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৫. পিয়ন (পুরুষ)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
বেতন: গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা।
আরও দেখুন: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
৬. পরিচ্ছন্নকর্মী (পুরুষ)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বেতন: গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা।
৭. পরিচ্ছন্নকর্মী (মহিলা)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বেতন: গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা।
চাকরির সুযোগ-সুবিধা: স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা ভাতা, বছরে দুটি উৎসব ভাতা (মূল বেতনের ১০০ শতাংশ) এবং বৈশাখী ভাতা (মূল বেতনের ২০ শতাংশ) দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত উৎসাহ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, গ্র্যাচুইটি, ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্য তহবিলের সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুযোগ রয়েছে। সেনাসদরের নির্দেশনা অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর করা হবে।
বয়স ও অভিজ্ঞতা: প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে বিএড/এমএড যোগ্য প্রার্থী, এমপিওভুক্ত প্রার্থী এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ, দেশের জেলা পর্যায়ের স্বনামধন্য সরকারি স্কুল/কলেজ বা ক্যাডেট কলেজে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসব ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ওয়েবসাইটে জানা যাবে।
আবেদন ফি: ক্রমিক নম্বর ১ থেকে ৪-এর পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা এবং ক্রমিক নম্বর ৫ থেকে ৭ এর পদের জন্য ২০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬।
আবেদন শেষ: ৩১ অক্টোবর ২০২৬ দুপুর ২টা পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
