ইউএসইটির প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউএসইটি) প্রথম সিন্ডিকেট সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।

সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. সাইফুর রহমান খান উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউএসইটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডা. মো. ফজলুল হক, ইউসেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন (অনলাইন), ইউসেটের ট্রাস্টি বোর্ড সদস্য ও ভাইস চ্যান্সেলরের বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, ইউএসইটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন প্রফেসর মোহাম্মদ সিদ্দিক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব মোশাররাফ হোসাইন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা আক্তার বাধন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা ও কয়েকটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে ছিল সিলেবাস উন্নয়ন, শিক্ষক নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ, এবং দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের কৌশল।

সভায় উপস্থিত মো. সাইফুর রহমান খান, যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেন যে, ‘ইউএসইটি ইতোমধ্যে অবকাঠামোগত সক্ষমতা এবং শিক্ষার প্রযুক্তিনির্ভর বেবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাব, প্রযুক্তি-সমর্থিত শ্রেণিকক্ষ এবং কর্মমুখী পাঠক্রম ভবিষ্যতে বাংলাদেশের উচ্চশিক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে শিল্প ও একাডেমিয়ার পারস্পরিক সংযোগ আরও জোরদার করতে হবে, যাতে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক, যা দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষার সমন্বয়ে একটি স্মার্ট ও কর্মসংস্থানমুখী প্রজন্ম গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইউএসইটি ভবিষ্যতে একটি বিশ্বমানের দক্ষতানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950