স্টামফোর্ড সাংবাদিক ফোরামের যাত্রা শুরু আগামীকাল

০৫ মে ২০১৯, ১২:৫৫ PM

© টিডিসি ফটো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের (এস ইউজেএফ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার (৬ মে)  বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন করবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে এই ফোরামের কমিটিও ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। আরো উপস্থিত থাকবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬