উত্তরা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

০১ মে ২০১৯, ০৫:৫৮ PM
সভাপতি জুনায়েদ ইসলাম ও  সম্পাদক এম জহিরুল ইসলাম বাবু

সভাপতি জুনায়েদ ইসলাম ও সম্পাদক এম জহিরুল ইসলাম বাবু

উত্তরা ইউনিভার্সিটি শাখার সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি জুনায়েদ ইসলাম ও সাধারণ সম্পাদক এম জহিরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার ৩০ এপ্রিল, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, উত্তরা ইউনিভার্সিটি শাখার নতুন কমিটির অনুমোদন দেয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্নাঙ্গ কমিটি দ্রুত করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আহনাফ তাজোয়ার সোহান, আতিকুল ইসলাম ফাহিম, দপ্তর সম্পাদক তানজিল আল তায়েম, প্রচার সম্পাদক রাফি উদ্দিন, কার্যকরী সদস্য মেহেদী হাসান শাওন ও মো. ইয়াছিন মনোনীত হয়েছেন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬