রেডিয়ান্ট উইক ২০২৫-এর অরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল: হাবিব ওয়াহিদের সুরে জমকালো সমাপ্তি

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ PM
রেডিয়ান্ট উইক ২০২৫-এর অরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল

রেডিয়ান্ট উইক ২০২৫-এর অরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল © সংগৃহীত

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) সপ্তাহব্যাপী আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘প্রাত্যয়িক রেডিয়ান্ট উইক ২০২৫’ এর সমাপ্তি ঘটল। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলো প্রাত্যয়িক- ৪৭ ব্যাচ।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের সিভিল পরিবারের ভালোবাসায় বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হয়। এই আবেগঘন মুহূর্তে মিলেমিশে গিয়েছিল শিক্ষার্থীদের আনন্দ ও অনুভূতি।

দিনটির প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের লাইভ সংগীত পরিবেশনা। তার মনোমুগ্ধকর গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে এবং পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনমেলায় রূপ নেওয়া এ আয়োজন হয়ে উঠেছিল কেবল একটি উৎসব নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং ও পারস্পরিক সম্পর্কের এক অবিস্মরণীয় মাইলফলক।

এছাড়াও ১৪ই সেপ্টেম্বর অস্ট ক্যাম্পাসে সেমিনার, ১৬ই সেপ্টেম্বর জব ফেস্টের আয়োজন করেছে প্রাত্যয়িক- ৪৭ ব্যাচ। রেডিয়ান্ট উইক ২০২৫ শেষ হলেও এর স্মৃতি শিক্ষার্থীদের মনে থেকে যাবে দীর্ঘদিন, যা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষার্থীরা।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9