ইবিতে ধর্ষণবিরোধী পথনাটক ‘বিচার চাই’ মঞ্চস্থ

২৭ এপ্রিল ২০১৯, ০৫:৪৯ PM

© টিডিসি ফটো

ফেনীর মাদ্রসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথনাটক ‘বিচার চাই’ মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় শনিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে ধর্ষণবিরোধী এ নাটকটি প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রচার সম্পাদক এনামুল হকের রচনায় ও নাট্যকর্মী আদনান হোসাইন চৌধুরীর নিদের্শনায় নটকটিতে নুসরাত হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার উল্লেখ এবং এর বিচার; বর্তমান সমাজের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের সার্বিক ব্যবস্থাপানায় নাকটিতে নুসরাত চরিত্রে অভিনয় করেন বিশ^বিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মী আশফিকা। এছাড়া নাকটটিতে আরো অভিনয় করেন নাট্যকর্মী তন্ময়, হাফিজ, রেজওয়ান, পিয়াস, নাহিদ, শ্যামলী, কৌশিকসহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের কোষাধ্যক্ষ অনি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্ জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মি আকতার প্রমুখ।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬