ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’ উদযাপন

২৬ এপ্রিল ২০১৯, ১২:৩৩ PM
‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’ উদযাপন

‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’ উদযাপন © টিডিসি ফটো

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে কম্পিউটার বিজ্ঞান বিভাগ নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইডিয়া কম্পিটিশনের আয়োজন করে।

এছাড়া ‘ক্যারিয়ার ইন আইসিটি’ শীর্ষক এক আলোচনা সভাও আয়োজন করা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.নুরুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ক্যারিয়ার ইন আইসিটি’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কর্মরত কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দিনশেষে প্রোগ্রামিং প্রতিযোগিতা ও আইডিয়া কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬