প্রোগ্রামিং প্রতিযোগিতায় পঞ্চম লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগ

২৫ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM

© সংগৃহীত

প্রোগ্রামিং প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগ। বিভাগটির একটি দল (এলইউ ডাল-মাইন্ডস) শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাস্ট আইসিটি ফেস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে। এছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে।

গত ২০ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ে সাস্ট আইসিটি ফেস্টে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬২ দল অংশগ্রহণ করে। এছাড়া চলতি মাসে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অনুষ্ঠিত আইইউটি আইসিটি ফেস্ট ২০১৯ এ এলইউ ডাল-মাইন্ডস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাফল্যের সাথে প্রথম হয়।

প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেসিং পোস্টার প্রজেন্টেশন, আইসিটি অলিম্পিয়াডসহ আরো বিভিন্ন ইভেন্ট নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এলইউ ডাল-মাইন্ডস দলের কোচ দীপ্ত পালের তত্বাবধানে দলের সদস্যগণ ছিলেন আরাফ আল জামি, কমল সরকার এবং এমদাদুল ইসলাম।

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের এই ধারাবাহিক সাফল্যে এলইউ ডাল-মাইন্ডস দলকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড: মো: কামরুজ্জামান চৌধুরী এবং সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান খান।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬