বিইউএফটিতে ‘মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ PM
বিইউএফটি

বিইউএফটি © সৌজন্যে প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ‘মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এ অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার ২১টি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের শিক্ষা মানোন্নয়ন ও অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনে গঠনমূলক আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. রফিকুজ্জামান।

গোলটেবিল বৈঠকে মূল বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উদ্ভাবনী নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যা শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক হবে।

অংশগ্রহণকারী কলেজ অধ্যক্ষগণ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে গৃহীত উদ্যোগ সমূহ নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে আধুনিক শিক্ষণ-পদ্ধতির ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে পাঠ্য কার্যক্রমের ভূমিকা। শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে তাঁদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে বিইউএফটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষানিয়ন্ত্রক, সিএফও, বিভাগীয় প্রধান, অ্যাডমিশন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সকলেই দেশের মানসম্মত শিক্ষা অগ্রগতিতে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুরো আয়োজনটিতে সার্বিক সহযোগিতায় ছিল বিইউএফটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম এবং শিক্ষার্থীরা।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬