বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এনইউবিতে দোয়া ও মোনাজাত

২২ জুলাই ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:২৬ AM
দোয়া ও মোনাজাত

দোয়া ও মোনাজাত © টিডিসি ফটো

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ক্যাম্পাসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জোহর নামাজের পর এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ। তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের কষ্ট লাঘব ও দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।

উক্ত দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জনাব মোজাম্মেল হক। তিনি বলেন, জীবন ও মৃত্যুর মালিক মহান আল্লাহ। কিন্তু এভাবে আমাদের কলিজার টুকরোগুলোর মর্মান্তিক বিদায় আমাদের শুধু মর্মাহত করেনি, চিরজীবনের জন্য শোকসাগরে ভাসিয়ে রেখে গেছে। তিনি সুরা লোকমানের শেষ আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন— ‘আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সম্যক অবহিত।’

আরও পড়ুন: ৬ জনের মরদেহ সিএমএইচে, এখনো হয়নি শনাক্ত

সভাপতির বক্তব্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন বলেন, ‘‘বিমান দুর্ঘটনায় পুরো জাতি কাঁদছে।’ দুর্ঘটনার সময় সর্বস্তরের মানুষ যেভাবে সাহায্যের মানসিকতা নিয়ে এগিয়ে এসেছে, তিনি তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্যোগ ও দুর্ঘটনায় এমন মানবিক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সন্তান হারানো ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সৃষ্টিকর্তার নিকট ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9