আইইউবিএটিতে শুরু হলো চীনা ভাষা শিক্ষা কার্যক্রম

০৭ জুলাই ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)–তে শুরু হলো চীনা ভাষা শিক্ষা কার্যক্রম। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজনে এ  কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ এবং শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান এটিএম সিরাজুল আলম। পরে কোর্সটির পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার।

অধ্যাপক সেলিনা নার্গিস শিক্ষার্থীদের সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং কোর্স সম্পন্ন করার জন্য সকলকে শুভকামনা জানান।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় চীনের উত্থান যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, তেমনি সাংস্কৃতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এখন সময়ের দাবি। 

তিনি আরও বলেন, এই কোর্স শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতা অর্জনে এক ধাপ এগিয়ে দেবে।

অনুষ্ঠানের শেষ দিকে একটি ফটোসেশনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এটি আইইউবিএটির আন্তর্জাতিক ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশেষ পাসপোর্ট পাচ্ছেন ৬৯ হাজার রোহিঙ্গা
  • ২৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, উপস্থিত থাকতে রাষ্ট্রপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আ…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি
  • ২৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮
  • ২৬ অক্টোবর ২০২৬